Friday, April 3, 2026

৮ বছর ‘বেকার’ ছিলেন সুস্মিতা সেন! কাজের জন্য ঘুরেছেন OTT’র দোরে দোরে

Date:

Share post:

তিনি প্রাক্তন মিস ইউনিভার্স (Miss Universe)! বলিউডের (Bollywood) কিং খান (Shah Rukh Khan) থেকে ভাইজান (Salman Khan) প্রায় সব বড় বড় তারকার সঙ্গেই তার রসায়ন ছিল দুর্দান্ত। তা সত্ত্বেও একটা সময় আচমকাই থেমে যায় তার সাফল্যের এই গাড়ি। টানা আট বছর তিনি ছিলেন ‘বেকার’! কোনও কাজই ছিল না বলিউড ক্যুইন সুস্মিতা সেনের (Sushmita Sen)।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জয় করেন সুস্মিতা! এরপর পা রাখেন বলিউডে। একের পর সুপারহিট সিনেমা। দর্শকরা ছবিতে তাঁকে দেখে মুগ্ধ। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত। কিন্তু তাও কেন ৮ বছর কাজহীন ছিলেন সুস্মিতা? একথা তিনি নিজেই জানিয়েছেন সম্প্রতি ভাইরাল হওয়া এক সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের ভিডিও।

আরও পড়ুন-কুকুরপ্রেমীরা রাজনীতিবিদদের পায়ে কামড়ে দিন: মন্তব্য করে বিপাকে রামগোপাল

সুস্মিতা সেন (Sushmita Sen) নিজে জানিয়েছেন,”একটা সময়ে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম (OTT  Platform) যেমন— ‘নেটফ্লিক্স’, ‘প্রাইম’, ‘হটস্টার’-এ নিজে ফোন করে কাজ চেয়েছেন। তাঁর এই স্বীকারোক্তি চমকে দেওয়ার মতোই। ক্যামেরার সামনে গ্ল্যামারের মুখোশ সরিয়ে, সুস্মিতা শেয়ার করেন তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা। যে সময় তাঁর ধৈর্য, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের চরম পরীক্ষা হয়েছিল। ভাইরাল ভিডিয়োটিতে (Viral Vedio) সুস্মিতা সেন বলেন, ‘আমার নাম সুস্মিতা সেন। আমি একজন অভিনেত্রী, আগে ছিলাম। আর আমি ফিরতে চাই কাজে। আবার কাজ করতে চাই। আমাকে সাহায্য করতে হবে, কারণ আমি ৮ বছর কোনও কাজ করিনি, এটা খুবই লম্বা সময়।’

সুস্মিতা আরও জানান, “সেই ৮ বছর কোনও নির্মাতা বা প্ল্যাটফর্ম তাঁর কাছে আসেনি। আমি নিজে মানুষকে ফোন করে কাজ চেয়েছি, যাতে তারা বুঝতে পারে আমার কাজের কতটা জরুরি, কতটা খিদে রয়েছে, আমি কাজ করতে চাই, আমি কাজ চাইছি।’ এর পর সুস্মিতা ‘আরিয়া’-র মতো সিরিজ়ের হাত ধরে লাইমলাইটে ফিরে আসেন। এই সিরিজ়ে তাঁর পারফরম্যান্স (Performance) দেখে মুগ্ধ হন দর্শকরা।

আরও পড়ুন-দিয়ামনতাকসকে প্রশংসায় ভরালেন অস্কার, দিলেন বিশেষ বার্তাও

_

_

_

_

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...