Monday, May 18, 2026

ওড়িশায় জল চেয়ে যৌন নির্যাতনের শিকার নাবালিকা! পুড়িয়ে মারাার হুমকি, নিন্দা তৃণমূলের

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা প্রহসনে পরিণত হয়েছে। ধর্ষণ করে খুন বা খুনের চেষ্টার ঘটনা ডবল ইঞ্জিন ওড়িশায় (Odissa) বেড়েই চলেছে। এবার নাবালিকাকে যৌন নির্যাতন অটোচালকের। এখানেই শেষ নয়। নাবালিকা যাতে মুখ না খোলে সেই কারণ জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে অভিযুক্ত। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল।

৮ অগাস্ট ওড়িশার (Odissa) কটকে নাবালিকাকে যৌন হেনস্থা করে অটোচালক। ঘটনাটি চেপে রাখার জন্য নাবালিকাকে গায়ে আগুন লাগিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনার দিন এক বন্ধুর সঙ্গে অটোতে করে জগৎপুর থেকে বাদামবাড়িতে যাচ্ছিল নির্যাতিতা। শিখরপুরে পৌঁছনোর পর অটোচালকের কাছে জল চেয়েছিল তারা। কিন্তু অটোতে জল ছিল না। রাস্তার একপাশে অটো থামিয়ে জল কিনতে গিয়েছিল বন্ধু। সেই সুযোগেই নাবালিকাকে (Minor Girl) যৌন হেনস্থা করে অটোচালক। অশালীন আচরণ করে অটোর মধ্যে। যৌন হেনস্থার পর চিৎকার করে উঠেছিল নাবালিকা। তখনই তার মুখ চেপে ধরে অটো চালক হুমকি দেয়। এক সপ্তাহ পর পরিবারকে যৌন হেনস্থার শিকার হয়ে অভিযোগ জানায় নাবালিকা। তার ভিত্তিতে সোমবার অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)। স্যোশাল মিডিয়ায় লেখে,
“যে যে রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আছে, সেই সেই রাজ্যে নারী নিরাপত্তা প্রহসনে পরিণত হয়েছে। ওড়িশায় এক নাবালিকাকে শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনা সামনে এল এক অটোচালকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সেই নাবালিকাকে গায়ে পেট্রল দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে – যদি সে মুখ খোলে তাহলে।
এখন কোথায় আমাদের ‘বেটি বাঁচাও’-এর ধ্বজাধারীরা? লজ্জা থাকলে আর কোনোদিন নারী সুরক্ষা নিয়ে জ্ঞান দিতে আসবেন না।”

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...