Wednesday, June 24, 2026

সূর্যকুমারের নেতৃত্বে ১৫ সদস্যের দলে এশিয়া কাপে সহ অধিনায়ক গিল

Date:

Share post:

জল্পনার অবসান। এশিয়া কাপের (Asia Cup) দলে ভারতীয় শিবিরে সুযোগ করে নিলেন শুভমন গিল (Shubman Gill)। তাও একেবারে সহ অধিনায়কের পদেই দলে এলেন তিনি। মঙ্গলবার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এই দল ঘোষণা নিয়ে সবচেয়ে বেশি জল্পনা চলছিল শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। তাঁকে কি দলে রাখা হবে। শোনা যাচ্ছিল যশস্বী জয়সওয়াল নাকি এগিয়ে রয়েছে। তবে শেষপর্যন্ত শুভমন গিলকেই বেছে নিয়েছেন নির্বাচকরা। তাও আবার সূর্যর ডেপুটি হিসাবেই দলে এলেন শুভমন গিল।

তবে ভারতীয় দলে সুযোগ করে নিতে পারেননি যশস্বী জয়সওয়াল। একইসঙ্গে উইকেটকিপার ব্যাটার হিসাবে সঞ্জু স্যামসনের সঙ্গে জীতেশ শর্মার ওপরই ভরসা রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মোটামুটি গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী স্কোয়াডই রাখা হয়েছে এই ম্যাচেও।

একইসঙ্গে ভারতীয় বোলিং আক্রমণের নেতৃত্বে দায়িত্বে সেই জসপ্রীত বুমরাই রয়েছেন। সেইসঙ্গে স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তীর সঙ্গে কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে। পেসার হিসাবে হর্ষিত রানা এবং অর্শদীপ সিংকেও নেওয়া হয়েছে দলে।

এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড

সূর্যকুমার যাদব (C)

শুভমন গিল (VC)

অভিষেক শর্মা

তিলক বর্মা

হার্দিক পাণ্ডিয়া

শিবম দুবে

অক্ষর পটেল

জীতেশ শর্মা (WK)

জসপ্রীত বুমরাহ

অর্শদীপ সিং

বরুন চক্রবর্তী

কুলদীপ যাদব

সঞ্জু স্যামসন (WK)

হর্ষিত রানা

রিঙ্কু সিং

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। গৌতম গম্ভীরের কোচিংয়ে কয়েকদিন আগেই ইংল্যান্ডে বড় সাফল্য পেয়েছিল ভারতীয় দল। সেই ধারা এবারের এশিয়া কাপেও ভারতীয় দল ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...