Thursday, June 25, 2026

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

Date:

Share post:

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, চলছিল চিকিৎসাও। এদিন সকাল ১১টা ১০ মিনিটে জীবনাবসান ঘটে তাঁর। দলের তরফে সিদ্ধান্ত হয়েছে, মরদেহ আনা হবে আলিমুদ্দিন স্ট্রিটে, যেখানে সহকর্মীরা জানাবেন শেষ শ্রদ্ধা।

রাজবংশী সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসাবে রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন দীনেশচন্দ্র ডাকুয়া। ১৯৬২ সালে প্রথম মাথাভাঙা কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছিলেন, যদিও হেরে যান। পরের বছর কোচবিহার লোকসভার উপনির্বাচনেও পরাজিত হতে হয় তাঁকে। কিন্তু ১৯৬৭ সালে মাথাভাঙা থেকে প্রথমবার সিপিএমের বিধায়ক হন দীনেশ। এরপর ১৯৭২ থেকে টানা ২০০৬ পর্যন্ত মাথাভাঙার বিধায়ক হিসেবে মানুষের প্রতিনিধি ছিলেন।

১৯৮৭ সালে জ্যোতি বসুর মন্ত্রিসভায় তাঁকে তফসিলি জাতি ও উপজাতি উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হয়। পরে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দফতরও তাঁর হাতে আসে। ২০০১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় পর্যটনমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন তিনি।

আরও পড়ুন – উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...