Sunday, June 14, 2026

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

Date:

Share post:

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’। নাম ভূমিকায় থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী (Biswajit Chakraborti)। এছাড়াও রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, প্রসেন-সহ জনপ্রিয় অভিনেতারা। এই ছবিতে সাহিত্যেকের ছেলেবেলার ভূমিকায় দেখা যাবে বিহান চন্দকে। রাজশেখরের বৌদির চরিত্রে অভিনয় করেছেন নবাগতা শ্রেয়সী। বেশ কয়েকদিন ধরেই বাংলা ভাষা ও বাংলার মানুষদের ভিনরাজ্যে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। রাজ্যর বাইরে অনেক ক্ষেত্রে বাংলায় কথা বললে তাঁকে বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে। এবার সেই অত্যাচারের প্রতিবাদ হয়েই আসছে এই ছবি।

এই তথ্যচিত্রটি অভিজিৎ পালের পরিচালক হিসেবে প্রথম ছবি। ছবির গল্প, স্ক্রিপ্ট, ডায়লগ, কম্পোজিশন, লোকেশন, লুক সেট থেকে আর্ট ডিরেক্টর সবকিছু নিজেই সামলে নিয়েছেন অভিজিৎ। মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন সুব্রত মাইতি। এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা। এছাড়াও ‘মাটির গান’ গেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। ক্যামেরার দায়িত্ব সামলেছেন সিদ্ধার্থ চক্রবর্তী। কম্পোজার হিসেবে কাজ করছেন কৌশিক মুখোপাধ্যায়।

রাজশেখর বসু থেকে শশীশেখর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র, অনুশীলন সমিতি, গিরিন্দ্রশেখর-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। এই তথ্যচিত্রে (Documentary) বর্তমান ও স্বাধীনতার আগের ঘটনার এক অপূর্ব মেলবন্ধন ঘটবে বলেই মনে করা হচ্ছে। তবে রাজশেখরকে নিয়ে এই ধরণের কাজ বাংলা তথা ভারতে প্রথম বলেই এখন থেকেই দর্শককূলের উন্মাদনা তুঙ্গে।এই তথ্যচিত্রের শুটিং হয়েছে কলকাতা, নদিয়ার বীরনগর, দ্বারভাঙ্গা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ও পটনায়।

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...