Thursday, February 26, 2026

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

Date:

Share post:

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পর বাংলাতেও সেই পদ্ধতি প্রয়োগ করার চক্রান্ত করেছিল কমিশন (Election Commission)। সুপ্রিম কোর্টে সেই উদ্দেশ্য খানিকটা ধাক্কা খেলেও বাংলায় এসআইআর (SIR) লাগু করার প্রক্রিয়া শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচনী আধিকারিকের জন্য জারি হল নির্দেশিকা।

জাতীয় নির্বাচন কমিশন একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশ জারি করেছেন। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO, West Bengal) মনোজ কুমার আগরওয়ালকেও একইভাবে এসআইআর (SIR) লাগু করা নিয়ে প্রাথমিক ধাপ নেওয়ার নির্দেশ জারি করল কমিশন। সেখানে রাজ্যে ইআরও (ERO) এবং বিএলও (BLO) পদে নিয়োগের পরিস্থিতি কী, সেই রিপোর্ট চাওয়া হয়েছে। ২৯ অগাস্ট বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট পেশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই ৮০ শতাংশ বিএলও নিয়োগ সম্পন্ন হয়েছে এই রাজ্যে।

আরও পড়ুন: বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তৎপরতা শুরু হতেই তৎপর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। এসআইআর-এর জন্য বুথ স্তরে রাজনৈতিক দলগুলির এজেন্টদের সতর্ক হতে হবে। সেই লক্ষ্যে এবার বাংলা স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে সর্বদল বৈঠকে ডাকলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

spot_img

Related articles

হার মানাবে চিত্রনাট্যকেও! কিডনি পেতে বিয়ে-বিচ্ছেদ, শেষে সংক্রমণে মৃত্যু যুবকের

বাঁচার ইচ্ছে ছিল সাংঘাতিক। সেই কারণে শুধু কিডনি পেতে স্ত্রীকে ছেড়ে বিয়ে করেছিলেন প্রেমিকাকে। কাজ হাসিল হতেই তাঁকে...

‘বিচার’ মেলেনি আলিমুদ্দিনে! এবার CPIM ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ ‘নির্যাতিতা’র

আলিমুদ্দিনে মেলেনি ‘বিচার’। এবার তাই পুলিশের দ্বারস্থ অভিযোগকারিনী আইনজীবী (Advocate)। সিপিএম (CPIM) ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়...

পরিবেশ সচেতনতায় প্যাংগং ম্যারাথন, লাদাখে বাংলার মুখ ঋত্বিক

লাদাখ মানেই চোখের সামনে ভেসে উঠে সুন্দর প্রাকৃতিক শোভা, নৈসর্গিক প্যাংগং লেক, সোনম ওয়াংচুকের কর্মতীর্থ। যেখানে যাওয়ার স্বপ্ন...

শুক্রবারই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি মোতায়েন পূর্ব মেদিনীপুরে! 

এসআইআর (SIR) পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের দিনই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)! শনিবার অর্ধেক বাহিনী...