Tuesday, May 26, 2026

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

Date:

Share post:

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির অপমানের প্রতিবাদে কলকাতার মেয়ো রোডে টানা প্রায় পাঁচ মাসের ধর্না কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার সেই মঞ্চে হাজির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। তিনি বলেন, ‘সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষা তৃতীয় স্থানে রয়েছে। এ ভাষা আমাদের গর্বের। বিশ্বজুড়ে বাঙালিরা থাকেন, আমরা গর্বিত আমরা বাঙালি। নোবেলজয়ী থেকে শুরু করে ক্রীড়া কর্পোরেট জগত সর্বত্রই জ্বলজ্বল করছে বাঙালিদের নাম ও কৃতিত্ব। বাংলা ভাষাকে যেন অন্য কোনও কিছুর তকমা না দেওয়া হয়। আমি বাংলা ভাষায় সিনেমা করি আর তাঁর জন্য আমি গর্বিত।’

এদিন গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় তৃণমূলের ‘জয় হিন্দ বাহিনী’। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja),বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar),তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh),সব্যসাচী দত্ত, বৈশ্বানর চট্টোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, অরূপ চক্রবর্তীরা। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভাষা আন্দোলন’ সংঘটিত করার ডাক দিয়েছিলেন। সেইমতো চলছে ঘাসফুলের কর্মসূচি। এদিন জয় হিন্দ বাহিনীর ধর্নামঞ্চ থেকে শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান। বলা হয়, ‘মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখান থেকেই তৃণমূলের বিধায়ক হবে ২০২৬-এ। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে তৃণমূলের।’ ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে যেভাবে সংসদের ভিতরে এবং বাইরে তৃণমূলের সাংসদেরা লড়াই করছেন নেতৃত্ব দিচ্ছেন সে-কথাও উঠে আসে বক্তাদের কথায়। সকলেই কড়া সমালোচনা করেছেন গায়ের জোরে আনা সংবিধান সংশোধনী বিলের। যেভাবে দেশে বিরোধীদের শূন্য করতে জেলে ভর্তির ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে বিজেপির তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা।

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...