Tuesday, May 26, 2026

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

Date:

Share post:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ অগাষ্ট বিকেল সাড়ে তিনটেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই বৈঠক হবে। এর জন্য ইতিমধ্যেই সব স্বীকৃত রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বৈঠকে মূলত রাজ্যে বর্ধিত বুথের খসড়া তালিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি এসআইআর চালুর প্রস্তুতি এবং রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়ও আলোচ্যসূচিতে রয়েছে।

কমিশন সূত্রে আরও খবর, রাজনৈতিক দলগুলির মতামত নিয়ে বৈঠকের যাবতীয় নির্যাস দিল্লিতে পাঠানো হবে। তবে এর মধ্যেই বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এই বিষয়ে হাইকোর্টে মামলা করেছে। সেই মামলার শুনানি এখনও বাকি।

আরও পড়ুন – আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...