Thursday, April 23, 2026

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

Date:

Share post:

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক দলিত ইঞ্জিনিয়ারের অফিসে ঢুকে প্রকাশ্যে গালিগালাজ এমনকি জুতোপেটা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে।  ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের তরফে ভাইরাল ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি কর্মীর যোগীরাজ্য উত্তরপ্রদেশে। মুখে সংবিধান রক্ষার কথা বলে, কিন্তু কাজে সংবিধান বিরোধী পথেই হাঁটে বিজেপি।”

তৃণমূলের অভিযোগ, মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ—যেখানেই বিজেপি শাসন করছে, প্রায় প্রতিদিনই ঘটছে দলিত নিগ্রহের ঘটনা। এ বার উত্তরপ্রদেশের এই ঘটনা তারই নতুন প্রমাণ। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কংগ্রেস অভিযুক্ত বিজেপি নেতার দ্রুত শাস্তির দাবি তুলেছে।

ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ। দলিত–বিরোধী মনোভাবের বিরুদ্ধে কণ্ঠস্বর জোরদার হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির এই মানসিকতার কারণেই ক্রমশ শক্তিশালী হচ্ছে তাদের পতনের ডাক।

আরও পড়ুন – বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...