Sunday, June 7, 2026

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

Date:

Share post:

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনী গোছের সভা করে যেতে না যেতেই সেন্ট্রাল এজেন্সির অতি সক্রিয়তায় তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘাসফুলের রাজ্য সাধারণ সম্পাদক বড়ঞার বিধায়কের গ্রেফতারির প্রসঙ্গে বলেন, ‘এই বিষয়ে কোনও মন্তব্য নয়। আইন আইনের পথে চলুক। সত্যি কেউ দোষ করে থাকলে তদন্তে উঠে আসবে। কোর্টে যাবেন। কিন্তু এই ঘটনার সময়কাল নিয়ে অবশ্যই বলব।’ যেভাবে নরেন্দ্র মোদি বাংলা ছেড়ে যেতে না যেতেই কেন্দ্রের এই পদক্ষেপ তাতে এটা স্পষ্ট যে বিজেপি বুঝেছে বাংলায় পদ্মের কোনও সংগঠন দিয়েই আর কাজ হবে না। তাই এবার কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো শুরু হয়ে গেছে।

মঙ্গলবার কুণাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে CBI যা যা বলেছে এখন ইডি সেগুলোই বলে চলেছে। আসলে বিজেপি জানে বঙ্গে তাদের কোনও সংগঠন বাংলার মানুষের আস্থা – বিশ্বাস জয় করতে পারছে না। তাই এবার সেন্ট্রাল এজেন্সির ব্যবহার শুরু করতে হবে। আসলে এই এজেন্সি কখন জেগে থাকে কখন ঘুমিয়ে থাকে বোঝা মুশকিল। সবটাই তো তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত। তাই এক সংগঠনে কাজ না হওয়ায় এবার বিজেপি তাদের আরেক সংগঠন ইডিকে কাজে লাগিয়েছে।

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...