Monday, June 22, 2026

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

Date:

Share post:

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও সারলেন।

বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল মাঠে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার আগে পৌনে দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় এসে থামে স্বনির্ভর গোষ্ঠীর স্টলের কাছে। গাড়ি থেকে নেমেই সটান মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টল দেখে ঢুকে পড়েন তিনি। স্টলে ১০ হাজার টাকার একটি শাড়ি পছন্দ হওয়ায় সেটি কিনেও নেন। পাশাপাশি হাতে তৈরি কয়েকটি গহনাও কেনেন ২০০ ও ১৬০ টাকা দামের। সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর কেনাকাটার বিল দাঁড়ায় ১১ হাজার ৭০ টাকা। পুজোর কেনাকাটায় ছাড় থাকে। মুখ্যমন্ত্রীও সেই ছাড় পেলেন। তাঁকে দিতে হল ১০ হাজার টাকা। এরপর মুখ্যমন্ত্রী শিল্পীদের হাতের কাজের ভূয়সী প্রশংসা করে তাঁদের শ্রীবৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রী তাঁদের স্টলে এসে কেনাকাটা করায় রীতিমতো আপ্লুত মর্জিনা শেখ, শুক্লা দে রায়, শিল্পী দে-রা। খোদ মুখ্যমন্ত্রী তাঁদের তৈরি হস্তশিল্পকর্ম কিনেছেন, বিস্ময়ের ঘোরে হস্তশিল্পীরা।

আরও পড়ুন – ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...