Saturday, June 20, 2026

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

Date:

Share post:

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে দ্রুত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের হিসেব বলছে, রবিবার পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,১২২ জন। শুধু গত সাত দিনে নতুন করে ৭১০ জন আক্রান্ত হয়েছেন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, যেখানে আক্রান্তের সংখ্যা ৪৭৬। তার পরেই নদিয়া (৪৪১), উত্তর ২৪ পরগনা (৪১০), হুগলি (৩২৪), মালদা (৩০১) ও কলকাতা (২৭৮)। ক্রমশ বাড়তে থাকা পরিস্থিতি সামাল দিতে নবান্ন থেকে ইতিমধ্যেই স্বাস্থ্যভবন ও পুর দফতরকে যৌথ উদ্যোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, প্রতি পনেরো দিন অন্তর পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক করতে হবে।

স্বাস্থ্য দফতরের দাবি, সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তবে স্বাস্থ্য ও পুর দফতর সমন্বয় রেখে কাজ করলে তা মোকাবিলা করা আরও সহজ হবে। নবান্ন থেকে জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় রেখে এলাকায় বিশেষ সাফাই অভিযান চালাতে হবে। বিশেষ করে জল জমে থাকা জায়গা দ্রুত পরিষ্কার করতে হবে। বাজার এলাকা, ফাঁকা জমি, আবর্জনার স্তূপ—সবখানেই বাড়ানো হয়েছে নজরদারি।

বিশেষজ্ঞদের মতে, বর্ষার সময়ে ডেঙ্গি সংক্রমণ বাড়া অস্বাভাবিক নয়। উপরন্তু, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও আর্দ্রতা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চিকিৎসকদের আশঙ্কা, এ সময়টাই মশাবাহিত রোগ ছড়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত। ফলে দুর্গাপুজোর আগে সতর্কতামূলক পদক্ষেপে জোর দিচ্ছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন – মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...