Saturday, May 30, 2026

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

Date:

Share post:

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। একইসঙ্গে আগামী শুক্রবারের মধ্যেই এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।

নির্দেশ জারি হতেই নবান্নে শুরু হয়েছে তৎপরতা। এদিনই মুখ্যসচিব মনোজ পন্থ সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে যেখানে পদ ফাঁকা আছে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

সূত্রের খবর, কিছু বিধানসভা কেন্দ্রে কমিশনের কাছে পাঠানো নামের তালিকা অসম্পূর্ণ ছিল। তাই ফের চিঠি পাঠিয়ে কমিশন নিয়োগের কাজ শেষ করার তাগিদ দিয়েছে। নিয়োগ ঝুলে থাকলে ভোটের প্রস্তুতিতে জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছে কমিশন।

আরও পড়ুন – নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...