Monday, June 22, 2026

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

Date:

Share post:

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য বিধানসভার অন্দরে বিরোধী দল বিজেপি বিধায়কদের নিরাপত্তায় থাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা দায়ের করেছিলেন তিনি। কারণ বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী প্রবেশে বিধিনিষেধ রয়েছে। স্পিকারের জারি করা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শুভেন্দুর(Shubhendu Adhikari) মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট।

বৃহস্পতিবার মামলাটির শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। হাই কোর্টে বিধানসভার সচিব একটি রিপোর্ট দিয়ে জানান, বিধানসভার সমস্ত সদস্য, এমনকী মন্ত্রীদের জন্যও নোটিস জারি করা রয়েছে, তাঁদের নিরাপত্তারক্ষীরা আগ্নেয়াস্ত্র নিয়ে বিধানসভার ভিতরে ঢুকতে পারবেন না। তার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিস বলবৎ থাকবে। যদিও বিচারপতির পর্যবেক্ষণ, সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের জন্যই যাতে এই একই নিয়ম সমান ভাবে প্রযোজ্য হয়, তা নিশ্চিত করতে হবে বিধানসভার সচিবকে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর-সহ বিজেপির(BJP) একাধিক বিধায়কের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। ২০২১ সালের বিধানসভা ভোটের পরে বিরোধী দলনেতার শপথ গ্রহণের দিন এক গোলমালকে কেন্দ্র করে কর্তৃপক্ষ কেন্দ্রীয় বাহিনীর বিধানসভায় ঢোকা নিষিদ্ধ করেছিল।

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...