Monday, June 22, 2026

বিহারে সমাপ্ত বিরোধীদের ভোটার অধিকার যাত্রা: SIR নিয়ে প্রশ্নে নিরুত্তর কমিশন

Date:

Share post:

সোমবার একদিকে যেমন বিহারের নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিবিড় সংশোধনীর কাজ শেষ হচ্ছে, তেমনই সোমবারই শেষ হল বিরোধীদের সমর্থনে ভোটার অধিকার যাত্রা (Voter Adhikar Yatra)। সেই সমাপ্তি থেকে নতুন লড়াইয়ের ডাক বিরোধীদের। নিবিড় সংশোধনী (SIR) কতটা নাটক, তার প্রমাণ তুলে ধরে বিজেপিকে ছয়মাসে গদিচ্যুত করার বার্তা বিরোধীদের।

ভোটার অধিকার যাত্রার শেষদিনে তৃণমূল প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠি (Lalitesh Tripathi) তুলে ধরেন কীভাবে বিহারের মাত্র ৩৯টি বিধানসভায় ডুপ্লিকেট ভোটার (duplicate voter) এখনও ১,৮৭ লক্ষ রয়ে গিয়েছে। আদতে যে এই সংশোধনী একটা আইওয়াশ, সেটাও প্রমাণিত হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে বিরোধীদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন চলবে, তা স্পষ্ট করে দেন ললিতেশ।

তৃণমূলের সুরেই পাটনার আন্দোলন মঞ্চ থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) দাবি করেন, বিজেপি ভোটার তালিকা নিয়ে অ্যাটম বোম তিনি আগে ফেলেছেন। এবার তৈরি আছে হাইড্রোজেন বোম। বিজেপির নেতারা তৈরি থাকুন, হাইড্রোজেন বোম (Hydrogen bomb) এবার আসছে।

ভোটার তালিকায় গরমিল করে যে কারচুপি ও ভোট চুরি বিজেপি এতদিন করে এসেছে তা আর সম্ভব হবে না, বিহার থেকে মানুষ সেটা বুঝিয়ে দেবেন। এদিন আন্দোলন মঞ্চ থেকে দাবি করেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। সেই সঙ্গে তিনি দাবি করেন, আগামী ছয়মাসের মধ্যে কেন্দ্রের বিজেপির সরকারের পতন হবে।

আরও পড়ুন: একফ্রেমে পুতিন-মোদি-জিনপিং: কুকথার রাজনীতি শুরু আমেরিকার

তাৎপর্যপূর্ণভাবে বিহারের এসআইআর-এর শেষ দিনেও বিরোধীদের তোলা একটি প্রশ্নেরও উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। দীর্ঘ ভোটার অধিকার যাত্রায় যেভাবে বিহারে বিরোধীদের জন্য সাধারণ মানুষ সমর্থন দেখিয়েছেন, তাতে ভোট চুরি নিয়ে বড় বার্তা বিহারের মানুষের মধ্যে পৌঁছে যাবে, প্রত্যাশা তৃণমূল প্রতিনিধি ললিতেশ ত্রিপাঠির।

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...