Saturday, June 13, 2026

সোমেই শুরু বৃষ্টি: উত্তর থেকে দক্ষিণে ফের দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

বর্ষা যেন বিদায়ের আগেও ভাসিয়ে দিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। ফের একবার রাজ্যে মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। সোমবার থেকেই সেই অক্ষরেখার প্রভাবে রাজ্যে শুরু হবে ভারী বৃষ্টি, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এদিন সন্ধ্যার পরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণায় একই রকম পূর্বাভাস থাকছে। এই দুর্যোগ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন: বিহারে সমাপ্ত বিরোধীদের ভোটার অধিকার যাত্রা: SIR নিয়ে প্রশ্নে নিরুত্তর কমিশন

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও একইভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। পাশাপাশি বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস উত্তরের সব জেলাতেই থাকছে।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...