Monday, June 1, 2026

বিধানসভায় হাজিরার ‘মার্কশিট’, প্রকাশ্যে আসতে চলেছে রিপোর্ট

Date:

Share post:

এবার থেকে বিধানসভায়(Assembly) কোন বিধায়ক কতদিন উপস্থিত থাকছেন, তার পূর্ণাঙ্গ হিসেব প্রকাশ্যে আসতে চলেছে। বিধানসভার(Assembly) হাজিরা খাতা দেখে সচিবালয় ইতিমধ্যেই একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) টেবিলে পৌঁছেছে। খুব শিগগিরিই তিনি সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন বলে খবর।

বিধানসভার(Assembly) সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার এক মন্ত্রী হাজিরার নিরিখে সবার শীর্ষে রয়েছেন। তাঁর উপস্থিতি প্রায় ৯৮ শতাংশ। অন্যদিকে, এক বিধায়ক আছেন যাঁর হাজিরা সবচেয়ে কম—তাঁকে সতর্ক করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

উল্লেখযোগ্যভাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগেই হাজিরার পরিসংখ্যান প্রকাশের বিষয়টি শুরু হয়। গত অধিবেশনে তিনি অধ্যক্ষকে প্রস্তাব দেন—সবচেয়ে বেশি উপস্থিত বিধায়ককে পুরস্কৃত করা হোক। সেই প্রস্তাবের পরই সচিবালয় সমস্ত বিধায়কের হাজিরার ‘মার্কশিট’ তৈরি করতে নামে।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অতীতে একাধিকবার মন্ত্রী ও বিধায়কদের কম উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সাধারণত দেখা যায়, মুখ্যমন্ত্রী বিধানসভায় হাজির থাকলে সেদিন উপস্থিতি তুলনামূলক অনেক বেশি হয়। আবার বিশেষ বিল বা গুরুত্বপূর্ণ প্রস্তাবের দিনেও ভিড় বাড়ে। অন্যদিনের অধিবেশনকক্ষ ভরতে চায়না।

Related articles

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...

ছুটির দাবিতে নাবালিকার শ্লীলতাহানি-মারধরের অভিযোগ! ধৃত প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তারক্ষী

ছুটির দাবিতে বাড়িতে এসে তাণ্ডব। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। প্রাক্তন মন্ত্রীর দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী সঞ্জু শর্মাকে (Security guard Sanju Sharma)...

মারলে মারবে, গ্রেফতার হব: অনুমতি না পেলেও পথে নামার ডাক তৃণমূল সুপ্রিমোর

মঙ্গলবার আমি কর্মসূচিতে যাব। অনুমতি না দিলে দেবে না! রাস্তায় বসব। গ্রেফতার করলে করবে। আমাকে বাংলায় গণতান্ত্রিক আন্দোলন...

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! ‘অসুস্থ’ অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে...