Friday, March 27, 2026

আবার এসএসসি নিয়ে মামলা! খারিজ করে দিল ‘বিরক্ত’ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

যে কোনওভাবে নিয়োগ প্রক্রিয়াকে আটকে দেওয়াই যেন একশ্রেণির মানুষের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কখনও হাই কোর্ট, কখনও সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিমকোর্টেও (Supreme Court) প্রায় প্রতিদিন এসএসসি নিয়োগ প্রক্রিয়া (SSC recruitment) নিয়ে মামলা দায়ের একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। এবার বারবার মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। খারিজ করে দেওয়া হল মামলাকারীর আবেদন।

সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তা নিয়ে একটি মামলা ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টে দায়ের হয়েছে। এবার আরও একটি মামলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ এক শ্রেণির চাকরিপ্রার্থী শিক্ষক। তাঁদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ।

আরও পড়ুন: সোমেই শুরু বৃষ্টি: উত্তর থেকে দক্ষিণে ফের দুর্যোগের পূর্বাভাস

৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগের পরীক্ষা। তার আগে যে কোনও ভাবে মামলা দায়ের করে আটকানোর প্রক্রিয়া জারি। নিয়োগের বিজ্ঞপ্তিতে স্নাতকস্তরে ৫০ শতাংশ নম্বরের মাত্রা রাখা হয়েছে। তার বিরোধিতা করে মামলা দায়েরের চেষ্টা করা হয়। তবে বিষয়টি একান্তভাবে কমিশনের নীতির বিষয় হওয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এসএসসি সংক্রান্ত এত মামলা চলছে যে নতুন করে এই নিয়ে মামলা খারিজ করে দেওয়া হয়।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...