Site Logo

৪৪ বছর পর বেকসুর খালাস! ১০০ বছরে মুক্তি অভিযুক্তের

EBBS Desk·
৪৪ বছর পর বেকসুর খালাস! ১০০ বছরে মুক্তি অভিযুক্তের

৪৪ বছরের পুরনো একটি খুনের মামলায় একমাত্র জীবিত অভিযুক্তকে বৃহস্পতিবার বেকসুর খালাস দিল এলাহাবাদ হাই কোর্ট(Allahabad High Court)। অভিযুক্ত ধামি রামের বয়স বর্তমানে ১০০ বছর। আদালত জানিয়েছে যথাযথ তথ্য প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হচ্ছে অভিযুক্তকে।

Sponsored

Sranchi In Article

১৯৮২ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ এলাকায় জায়গা-জমির ঝামেলায় খুন হন এক ব্যক্তি। এই ঘটনায় মাইকু, সাত্তি দীন ও ধামি রাম—এই তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। ঘটনার পর মূল অভিযুক্ত মাইকু পলাতক ছিলেন। পুলিশ সাত্তি দীন ও ধামি রামকে গ্রেপ্তার করে এবং মাইকুকে পলাতক দেখিয়েই চার্জশিট দাখিল করে। ১৯৮৪ সালে হামিরপুর দায়রা আদালত সাত্তি দীন ও ধামি রাম—উভয়কেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। ওই রায়ের বিরুদ্ধে ধামি রাম এলাহাবাদ হাই কোর্টে আবেদন করেন। একই বছর তিনি উচ্চ আদালত থেকে জামিন পান এবং তারপর থেকে জামিনেই মুক্ত ছিলেন। মামলা চলাকালীন সাত্তি দীনের মৃত্যু হলে ধামি রামই মামলার একমাত্র অভিযুক্ত হিসেবে থেকে যান। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মামলা চলতে থাকে। অবশেষে মামলার চূড়ান্ত শুনানিতে এলাহাবাদ হাই কোর্ট অভিযুক্তকে খালাস দেয়। আরও পড়ুন: প্রেম-প্রতারণা-খুন: মেঘালয়ের সঙ্গে মিলল রাজস্থান

আদালত পর্যবেক্ষণে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো উপযুক্ত ও নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। পাশাপাশি রায় ঘোষণার সময় অভিযুক্তের বয়সকেও বিবেচনায় নেওয়া হয়েছে বলে আদালত উল্লেখ করেছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →