Saturday, June 13, 2026

‘হুলি গান ইজম’-এর স্টেজ শো-তে তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া!

Date:

Share post:

অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) ব্যান্ড ‘হুলি গান ইজম’-এর মেলার গান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘বকুলতলার মেলা’ ট্রেন্ড। এবার মঞ্চে ‘হুলি গান ইজম’ অনুষ্ঠানে সরাসরি বঙ্গ রাজনীতির তিন ঘোষ- কুণাল, দিলীপ ও শতরূপকে নিয়ে প্যারোডি করলেন অনির্বাণরা। সেই ভিডিও এখন ভাইরাল। (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

মোদি-সহ রাজনীতির কথা বললে রেগে যাবে কুণাল ঘোষ- স্টেজ থেকে ‘হুলি গান ইজম’-এই ছড়া কাটতেই হৈ হৈ করে উঠলেন দর্শকরা। এর পর এলো দিলীপ ঘোষের নাম। তাঁকে নিয়ে আবার সাম্প্রতিক বিতর্কিত ভিডিও-র প্রসঙ্গ তুলে টিপ্পনি কাটা হয়। শেষে CPIM নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। পার্টি অফিস থেকে টিভি চ্যানেল সর্বত্র দৌড়তে তাঁর যে দামি গাড়ির দরকার সেই প্রসঙ্গও রয়েছে গানের কথায়। মঞ্চ থেকে একেবারে তৃণমূল-বিজেপি-সিপিএম নেতাদের নাম করে এই খোঁচায় অনেকেই অবাক। তবে বেশিরভাগ দর্শক ও নেটিজেনই প্রবল আমোদ পেয়েছেন।

বাংলা ছবির জগতে যথেষ্ট জনপ্রিয় অনির্বাণ (Anirban Bhattacharya)। এর আগেও ছবিতে গান গেয়েছেন অভিনেতা। এবার তৈরি করেছেন নিজের বাংলা গানের ব্যান্ড। নাম ‘হুলি গান ইজম’। ইতিমধ্যেই তাঁদের মেলার গান অত্যন্ত জনপ্রিয় স্যোশাল মিডিয়ায়। স্টেজ শো করছে ‘হুলি গান ইজম’। সম্প্রতি তাদের স্টেজ শোয়ের একটি ক্লিপিং ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- গায়ক স্টেজ থেকেই তিন ঘোষকে নিয়ে প্যারোডি ধাঁচে ছড়া কাটছেন। (ভাইরাল রিলের সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। সেখানে শতরূপের বিতর্কিত ২২লাখের গাড়ি থেকে দিলীপের বিতর্কিত ভাইরাল ভিডিও, কুণাল ঘোষের (Kunal Ghosh) রেগে যাওয়া-সব আছে।

এই রিল ভাইরাল হতেই শোরগোল নেট মহলে। এর আগে আর জি কর আন্দোলনের সময় অনির্বাণের স্ত্রী মধুরিমাকে সামনের সারিতে দেখা গেলেও তাঁকে দেখা যায়নি। এই নিয়ে সেই সময় বিস্তর কথা ওঠে। অভিনেতাকে কখন সরাসরি কোনও রাজনীতির মঞ্চেও দেখা যায়নি। এই পরিস্থিতিতে হঠাৎ স্টেজ শো থেকে নাম করে রাজনৈতিক নেতাদের নিয়ে প্যারোডি নিয়ে শুরু হয়েছে তরজা।

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...