Tuesday, May 12, 2026

ব্যর্থ খালিদের বিশেষ ছক, ইরানের কাছে ০-৩ গোলে হার ভারতের

Date:

Share post:

অতিরক্ষণাত্মক ফুটবলেই ইরানের(Iran) কাছে হার ভারতের(India Football Team)। কাফা নেসনশ কাপের(Cafa Nations Cup) দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে ০-৩ গোলে হেরে গেল ভারতীয় দল(India Football Team)। তাজাকিস্তানের বিরুদ্ধে শুরুটা জয় দিয়ে করলেও দ্বিতীয় ম্যাচেই ইরানের কাছে আটকে গেল খালিদের(Khalid Jamil) মেন ইন ব্লুজ বাহিনী। আর তার কারণ যদি খালিদের অতিরক্ষণাত্মক ছক বলা হয়, তবে হয়ত খুব একটা ভুল বলা হবে না।

এদিন ইরানের বিরুদ্ধে প্রথমার্ধ অবশ্য গোলশূন্য রেখেছিল ভারত। কিন্তু গোটা অর্ধটাই রক্ষণাত্মক ফুটবল খেলেছিল ভারতীয় দল। দু-একটা বাদে প্রথমার্ধে ভারতীয় দলের(India Football Team) কোনও আক্রমণই সেভাবে দেখা যায়নি। বরং বারবার আক্রমণে ভারতের রক্ষণকে কার্যত বিধ্বস্ত করে তুলেছিল ইরানের ফুটবলাররা। কখনও গুরপ্রীত তো কখনও সনদেশ ঝিঙ্গান, রাহুল ভেকেরা বাঁচিয়েছিল ভারতীয় দলকে।

বিরতির পর অবশ্য খালিদ ছক বদলে ফেলেন। বেশ কয়েকটা বদলও আনেন ভারতীয় দলের। আক্রমণাত্মক ছক সাজিয়েছিলেন ঠিকই, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল। ম্যাচের রাশ চলে গিয়েছিল ইরানের দখলে। ৫৯ মিনিটে আমিরহোসেনের গোলে প্রথম লিড পায় ইরান। পাল্টা আক্রমণের চেষ্টা ভারত চালালেও অবশ্য সেভাবে পারছিল না।

ম্যাচের একেবারে শেষলগ্নে এসে পরপর দুটো গোল হজম করতে হয় ভারতীয় দলকে। আর তাতেই ঘুরে দাঁড়ানোর সমস্ত আশা শেষ হয়ে যায় ভারতের। তবে এই ম্যাচ হারলে ভারতের সুযোগ যে একেবারেই শেষ হয়ে গেল তেমনটা নয়। এখনও বেশ কয়েকটা ম্যাচ রয়েছে ভারতের সামনে। জিততে পারলেই পরের রাউন্ডে পৌঁছে যাবে মেন ইন ব্লুজ ব্রিগেড।

Related articles

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...