Sunday, June 14, 2026

প্রথমবার সর্বশ্রেষ্ঠ ফ্যাশন শোয়ের জুরি! লুই ভুটোর অ্যাম্বাসাডর হচ্ছেন দীপিকা

Date:

Share post:

বলিউডের ফ্যাশন ট্রেন্ড তৈরিতে সাম্প্রতিক সময়ে যাঁর নাম সবার আগে আসে তিনি নিঃসন্দেহে দীপিকা পাড়ুকোন। দীপিকার এই ফ্য়াশন বৈচিত্র হলিউডেও খ্যাতি পেয়েছে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতির স্বীকৃতি এবার লুই ভুটোর (Louis Vuitton)। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফ্যাশন শো – লুই ভুটো মোয়েট হেনেসি (LVMH) প্রতিযোগিতার জুরি (jury) হচ্ছেন তিনি। সেই সঙ্গে শো-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তিনিই হবেন এবারের প্রতিযোগিতার অ্যাম্বাসাডর (Ambassador)।

লুই ভুটোর (Louis Vuitton) এবারের প্রতিযোগিতার ফাইনালের জুরি হিসাবে যে দীপিকাকে (Deepika Padukone) রাখা হচ্ছে, তা জানানো হয়েছে সংস্থার তরফ থেকেই। সেই বিবৃতিতেই জানানো হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ে যেভাবে সকলের নজর কেড়েছেন, তাতে তিনি গোটা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁর অভিনয় বিশ্ব জোড়া দর্শকের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন: দরিয়া-এ-নূর কোথায়? আদৌ আছে, না শুধুই রয়েছে ধুলো – প্রশ্ন ঢাকার নবাব বংশধরের

এখনও পর্যন্ত এলভিএমএইচ-এর একমাত্র জুরি হিসাবে তাঁর নামই ঘোষিত হয়েছে। অর্থাৎ তিনিই প্রথম জুরি হিসাবে নির্বাচিত, যা বলিউডের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। মঙ্গলবার লুই ভুটোর তরফ থেকে এই ঘোষণা হওয়ার ঠিক আগেই দীপিকাকে এয়ারপোর্টে দেখা যায়। তাঁর সফর এই ফ্যাশন শো সংক্রান্ত, এমনটাই ধারণা পাপারাৎজিদের। কারণ এবারের প্রতিযোগিতার অ্যাম্বাসাডরও তিনি।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...