Sunday, June 14, 2026

আফগানিস্তানে মৃত ছাড়ালো ১৪০০: ২১ টন ত্রাণ পাঠালো ভারত

Date:

Share post:

ভূমিকম্প ধ্বংসস্তূপ পূর্ব আফগানিস্তান। সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপের এমন অবস্থা যে সেখানে উদ্ধারকারী হেলিকপ্টারও নামানো যাচ্ছে না। ফলে ধ্বংসস্তূপের তলা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য এয়ার ড্রপ (air drop) করা হল সেনাবাহিনীকে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি হিসাবে ১৪১১। সবথেকে ক্ষতি হয়েছে কুনার ও নানগরহর এলাকায়।

কুনার এলাকার ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করার জন্য কয়েক ডজন সেনাবাহিনী বুধবার এয়ার ড্রপ করা হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৩,১২৪ জনকে আহত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্তত ৫,৪০০ বাড়ি সম্পূর্ণ ধুলোয় মিশে গিয়েছে।

সবথেকে ক্ষতিগ্রস্ত কুনার এলাকায় একের পর এক গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। দুর্গম এলাকায় উদ্ধারকারীরা পৌঁছাতেই মঙ্গলবার পেরিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই চেষ্টা চালিয়ে গিয়েছেন পরিবারের সদস্যদের উদ্ধারের কাজে। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছেন মৃতের সংখ্য়া আরও বাড়বে। অন্তত ২৫টি উদ্ধারকারী দল কাজে লাগিয়েছে তারা।

শুধুমাত্র মৃতের সংখ্যা বা আহতরাই এখন তালিবান প্রশাসনের মাথাব্যাথার কারণ নয়। যাঁরা বেঁচে গিয়েছেন, সেই সব পরিবার ও তাঁদের শিশুরাও খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। প্রাথমিকভাবে বিভিন্ন দেশ থেকে ত্রাণ রওনা দিলেও তা পৌঁছাতে সময় লাগায় অন্তত দুবার দুর্গম এলাকার বেঁচে যাওয়া পরিবারগুলি চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে কাটাতে বাধ্য হয়।

আরও পড়ুন: প্রথমবার সর্বশ্রেষ্ঠ ফ্যাশন শোয়ের জুরি! লুই ভুটোর অ্যাম্বাসাডর হচ্ছেন দীপিকা

ভারত থেকেও প্রতিবেশী দেশের দুর্দিনে সাহায্যের বার্তা দেওয়া হয়। সেই সঙ্গে মঙ্গলবারই রওনা হয় ২১ টন ত্রাণ। তার মধ্যে খাদ্য সামগ্রী যেমন রয়েছে, তেমনই রয়েছে ত্রিপল থেকে ওষুধও। রাষ্ট্রসঙ্ঘ ২০ টি মোবাইল হেল্থ ক্যাম্প সক্রিয় করেছে গোটা এলাকায়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...