Sunday, June 14, 2026

নিয়োগে সিবিআইয়ের মামলাতে জামিন! তবে কি ছাড়া পাবেন পার্থ

Date:

Share post:

নিয়োগ মামলায় সিবিআইয়ের (CBI) অভিযোগেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। কিন্তু এখনই জেলমুক্তি হচ্ছে না এখনই। বুধবার নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরে সিবিআই বিশেষ আদালতে জামিন পেয়েছেন পার্থ। তবে, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অন্যতম অভিযুক্তর এখনও জেলমুক্তি হচ্ছে না।

এদিন আলিপুরে CBI বিশেষ আদালতে পার্থ-সহ নিয়োগ মামলায় অভিযুক্তেরা জামিনের আবেদন করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। তাদের দাবি ছিল,  মামলার প্রতিটি ধরন আলাদা। একটির সঙ্গে অন্যটির মিল নেই। এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে বলেও জানায় সিবিআই। তবে, দুপক্ষের আবেদন শুনে জামিন মঞ্জুর করে আদালত। এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে একই দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা এখনও বিচারাধীন। সেই মামলায় এখনও জামিন হয়নি তাঁর। ফলে জেলেই থাকতে হবে তাঁকে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...