Monday, June 22, 2026

বিজেপির বাধার চক্রান্ত ব্যর্থ করে ভাষা আন্দোলনে দুর্দান্ত ভাষণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ দেওয়ার কথা আগে থেকে নির্ধারিত ছিল। আর সেটা বুঝেই মুখ্যমন্ত্রীকে বাধা দিতে ছক করে কষে বিজেপি (BJP)। বিজেপির বাধার চক্রান্ত ব্যর্থ করে ভাষা আন্দোলন নিয়ে দুর্দান্ত ভাষণ দিলেন মমতা।

এদিন শুরু থেকেই বিধানসভার (Assembly) অধিবেশনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। ওয়েলে নেমে দু’পক্ষই বিক্ষোভ দেখাতে থাকেন। সে সময় তৃণমূল বিধায়কদের শৃঙ্খলার পাঠ দেন মমতা। নিজের দলের বিধায়কদের আসনে ফিরে যেতে বলেন। সেই সঙ্গেই বাংলা ভাষা নিয়ে আক্রমণ করেন বিজেপিকে।

সূত্রের খবর, বিজেপি (BJP) পরিকল্পনা ছিল যে কোনও মূল্য মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হবে না। গভীর ষড়যন্ত্র করেই এদিন অধিবেশনে চূড়ান্ত অসভ্যতা করে বিজেপি। দফায় দফায় বাধা দেন বিজেপি বিধায়করা। কিন্তু সব চক্রান্ত ব্যর্থ করে ধৈর্য ধরে সবটা সামলান মুখ্যমন্ত্রী। আর তার পরেই নরম-গরমে ফাটিয়ে যুক্তি-সহ দুর্দান্ত ভাষণ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপির সব বাধা দেওয়ার চক্রান্ত ব্যর্থ করে দেন মমতা।

Related articles

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...