Wednesday, May 13, 2026

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের জীবনাবসান। বৃহস্পতিবার কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬০-এর কোঠায়।

বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, ডোমকল বিধানসভা কেন্দ্রের বিধায়ক জাফিকুল ইসলামের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকাহত পরিবার, শুভানুধ্যায়ীদের প্রতি অন্তর থেকে গভীর সমবেদনা জানাই।

২০২১ সালে ডোমকল কেন্দ্র থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন জাফিকুল। একইসঙ্গে ডোমকল পুরসভার প্রশাসকের দায়িত্বও সামলাচ্ছিলেন তিনি। চাকরি না পেয়ে জীবনের শুরু করেছিলেন টেলিফোন বুথ দিয়ে। সংসার চালাতে ব্যাংক ঋণ নিয়ে শুরু করেছিলেন মুড়ির মিল। ধীরে ধীরে গড়ে তোলেন শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর উদ্যোগে এলাকায় দাঁড়িয়েছে একাধিক বিএড, ডিএড, ফার্মাসিস্ট ও পলিটেকনিক কলেজ। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন জাফিকুল ইসলাম। ২০১৭ সালে কাউন্সিলর এবং পরে বিধায়ক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ডোমকলসহ রাজনৈতিক মহলে।

আর

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...