Wednesday, May 13, 2026

‘রক্ষা করো ভাষার সম্মান…’বাঙালির অস্মিতা নিয়ে গান রচনা মুখ্যমন্ত্রীর, শোনালেন নিজের কবিতা

Date:

Share post:

বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে প্রথম থেকেই সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষার অপমান নিয়ে রাজ্যজুড়ে, প্রতি জেলায় ব্লকে ও ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলা অস্মিতা নিয়ে গান তৈরী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ওঠো বজ্র কণ্ঠে, গাও বাংলার গান, এসো রক্ষা করো ভাষার সম্মান…।’ সেই গান গেয়ে শোনালেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার বিধানসভার রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, মোট দেড় হাজার কবিতা তিনি লিখে ফেলেছেন। পুজোয় এবার তাঁর ১৭টা গান বেরবে। বাংলা অস্মিতার উপর গান লিখেছেন। তার সুরও তৈরী হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় বাংলা ভাষার উপর আক্রমণ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের আক্রমণ ও পাল্টা আক্রমণে নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি হয়। এদিন মুখ্যমন্ত্রী বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণও করেন। এরপরেই বিধানসভা স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেখানে খোশমেজাজেই নিজের কবিতা আবৃত্তি করে শোনান তিনি। এরপর বলেন, মাঝেমাঝে হালকা হাসি ঠাট্টা করা দরকার। কাঞ্চন পারফর্ম করতে পারত তো। মদন ভালো গান গায়। অনেকেই আছেন তারা ভাল পারফর্ম করতে পারেন। নিজের কবিতা শুনিয়ে তিনি জানিয়ে দিলেন, আমার পারফরমেন্স আমি করে দিয়ে গেলাম।

আরও পড়ুন- পাঁচ বারের দলবদলুর আবার কিসের মানহানি? মিঠুনের মামলার কথা শুনে কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...