Wednesday, May 13, 2026

তোলাবাজি! নিজেদের কর্তার বিরুদ্ধেই FIR করল জি মিডিয়া

Date:

Share post:

ফের চাঞ্চল্যকর বিষয় প্রকাশ্যে। জি মিডিয়া (Zee Media) কর্পোরেশন লিমিটেড জয়পুরের অশোকনগর থানায় একটি FIR দায়ের করেছে। চ্যানেল হেড আশিস দাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। কোম্পানির অভিযোগ, আশিস তাঁর পদের অপব্যবহার করে সন্দেহজনক আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। ফলে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেছেন। এমতাবস্থায়, ভারতীয় দণ্ডবিধি (BNS), ২০২৩-এর ৩০৮(২), ৩১৮(৪), এবং ৩৫১(২)- ধারার অধীনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) FIR নথিভুক্ত করা হয়।

আশিসকে ২০২৩-এর ২১ মার্চ থেকে জি রাজস্থান এবং জি ২৪ ঘন্টা চ্যানেলের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পদে থাকাকালীন, তিনি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল এবং ডিরেক্টোরিয়ালের দায়িত্বে ছিলেন। কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত এবং একাধিক অভিযোগ থেকে খবর, তিনি কোম্পানির অনুমতি ছাড়াই সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।

আরও পড়ুন- ফের মুম্বইয়ে হামলার হুমকি: ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি RDX নিয়ে বাণিজ্য শহরে!

কোম্পানির (Zee Media) অভিযোগ, আশিস বিভিন্ন বিক্রেতা এবং সংস্থার কাছ থেকে অর্থ দাবি করেছেন এবং তাঁর দাবি পূরণ করা না হলে তিনি চ্যানেলে নেতিবাচক এবং ক্ষতিকারক সংবাদ প্রচারের হুমকি দিতেন। FIR-এ আরও বলা হয়েছে যে, তিনি ব্যক্তিগত লাভের জন্য কোম্পানির চ্যানেলগুলি ব্যবহার করেছিলেন। যার মধ্যে হুমকিমূলক কনটেন্টের পাশাপাশি নেতিবাচক এবং মানহানিকর কনটেন্টও সামিল ছিল।

এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে জি মিডিয়া (Zee Media) স্পষ্ট করে জানিয়েছে যে আশিসের এই সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। কোম্পানি কখনই সেগুলির অনুমোদন বা সমর্থন করেনি। পাশাপাশি সংস্থার তরফে বলা হয়েছে, এহেন কাজ তাদের বিশ্বাসযোগ্যতা থেকে শুরু করে সততা এবং সুনামের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আশিসের বিরুদ্ধে অভিযোগ তুলেই জি ২৪ ঘন্টা ছাড়ার সিদ্ধান্ত নেন সাংবাদিক মৌপিয়া নন্দী।

_

_

_

_

_

_

 

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...