Tuesday, April 21, 2026

‘মুম্বইয়ের রাজা রোহিত’, অনুরাগীদের স্লোগানে না হিটম্যানের

Date:

Share post:

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বহুদিন খেলা থেকে দূরে নিজের পরিবার নিয়ে ব্যস্ত ছিলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সামনেই শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া সিরিজ, সেই কারণে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ককে। তবে এসবের মাঝেই সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নতুন করে চর্চায় এনেছে রোহিতকে। গণেশ মন্দিরে যাওয়ার সময় ভারতীয় ক্রিকেট (Indian Cricket) তারকার নামে জয়ধ্বনি শুরু হতেই ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে বারণ করেন হিটম্যান।

টিম ইন্ডিয়ার ODI অধিনায়ক সম্প্রতি মুম্বইয়ের এক গণেশ মন্দিরে গেছিলেন। সেখানে তাঁকে দেখা মাত্রই ভিড় জমে যায়। দূর থেকে অনুরাগীরা ‘মুম্বই চা রাজা’ বা মুম্বাইয়ের রাজা বলে সম্মোধন করেন তাঁকে। দেবস্থানের মাহাত্বের কথা মাথায় রেখে রোহিত সকলকে অনুরোধ করেন স্লোগান না দেওয়ার জন্য। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার হতেই রোহিতের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।

 

Related articles

একবালপুরে ভোটপ্রচারে উত্তেজনা! অভিযুক্ত বিজেপি প্রার্থীর নামে জোড়া FIR, গ্রেফতার ৯

ভোটের প্রচারে গিয়ে একবালপুরে (Ekbalpur) অশান্তি ছাড়ানোর অভিযোগ বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের (Rakesh Singh) বিরুদ্ধে। কলকাতা বন্দর বিধানসভা...

নেতাজির বাণী স্বামীজির নামে! এই বিজেপিকে ভোটে জবাব দিন: যোগীকে নিশানা অভিষেকের

বাংলার কৃষ্টি-সংস্কৃতি যে জানে না গেরুয়া শিবির, তা বারবার প্রমাণ করছেন বিজেপি (BJP) নেতৃত্ব। মণীষীদের নাম বিকৃতির পরে...

বেলডাঙা মামলা শুনবে না ডিভিশন বেঞ্চ, UAPA লাগু নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি

বেলডাঙা অশান্তি মামলায় নয়া মোড় (Beldanga violence)। অভিযুক্ত ১৫ জনের জামিন বাতিলের আবেদন জানিয়ে NIA-র করা মামলার শুনানি...

ঠাসা ক্রীড়াসূতিতে বিরক্ত গিল-গম্ভীর, ‘প্ল্যান বি’নিয়ে ভাবনা শুরু বোর্ডের

চলতি বছরের ঠাসা ক্রীড়াসূচি আছে ভারতীয় দলের।আইপিএল শেষ হলেই ৬ জুন থেকে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ।...