Monday, June 8, 2026

বাড়ি ভেঙে দুর্ঘটনা! রাজস্থানে মৃত বাংলার ২, শোকের ছায়া বর্ধমানে

Date:

Share post:

ভিনরাজ্যে মৃত্যু হল বাংলার দুুই বাসিন্দার। রাজস্থানে (Rajasthan) বাড়ি ভেঙে মৃত্যু হল বর্ধমানের ২ জনের। ভারী বৃষ্টির জেরে শুক্রবার রাতে ঘটে বড় দুর্ঘটনা। জয়পুরের সুভাষচকে চারতলা পুরনো বাড়ি (House) ভেঙে বাংলার দুই জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

মৃতরা প্রভাত বাগদী (৩৫) ও পিউ বাগদী (৫) বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। সম্পর্কে তাঁরা বাবা ও মেয়ে। আহতরা বাসুদেব বাগদী, স্ত্রী সুপর্ণা বাগদী, দুই ছেলে ঋষি বাগদী (৬) ও সোনু বাগদী (৪)।

দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়েই, শনিবার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর কাশীপুর গ্রামে যান। শোকপ্রকাশ করেন। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। জানান, “প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং মৃতদের পরিবারের পাশে আছি।”

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...