Monday, June 8, 2026

আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির নির্বাচিত কাজের টেন্ডার দ্রুত সম্পন্নের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিতে বুথ স্তরে নির্বাচিত কাজগুলির টেন্ডার প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্য সরকার। তবে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন ছাড়া কোনও ক্ষেত্রেই কাজের বরাত দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, টেন্ডার প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় আগেভাগে তা সম্পন্ন করতে জোর দেওয়া হচ্ছে।

একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্প নিয়েও কড়া পদক্ষেপের নির্দেশ এসেছে। বাকি থাকা আবাসগুলির দ্বিতীয় কিস্তির বরাদ্দ দ্রুত ছাড়তে বলা হয়েছে। যাঁরা টাকা পেয়েও এখনও বাড়ি তৈরির কাজ শেষ করেননি, তাঁদের দিয়ে অবিলম্বে কাজ সম্পূর্ণ করানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

এছাড়া পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি হয়েছে। তাঁরা রাজ্যে ফিরলে তাঁদের যাচাই করে শ্রমশ্রী পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি কর্মশ্রী প্রকল্পের আওতায় তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা কীভাবে করা যায়, তা খতিয়ে দেখতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে।

রাজ্য প্রশাসনের মতে, এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হল মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া এবং সরকারি প্রকল্পগুলিকে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া।

আরও

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...