Sunday, June 28, 2026

যোগীরাজ্যে বিজেপি সাংসদের বোনকেই মারধর! মারাত্মক অভিযোগ

Date:

Share post:

কী কাণ্ড! বিজেপির ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশেই বিজেপি সাংসদের বোনকে অত্যাচার। আগেও বারবার অভিযোগ উঠেছে উত্তর প্রদেশে নারী নিরাপত্তা নেই। এবার সে রাজ্যের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের (Mukesh Rajpur, MP) বোনকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি রাণি অবন্তীবাই নগরের।

নির্যাতনের একটি ভিডিও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জাগোবাংলা ডিজিটাল) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে তাঁর শ্বশুর তাঁকে লাঠি দিয়ে মারছেন। মুকেশ রাজপুতের (Mukesh Rajput) বোন রিনা রাজপুত থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অনেকদিন ধরেই তাঁকে নির্যাতন করছেন। শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করেছেন। ১৭ বছর আগে রিনার বিয়ে হয়েছিল।

রিনার আরও ভয়ঙ্কর অভিযোগ, স্নানের সময় তাঁর শ্বশুর ও দেওর লুকিয়ে ভিডিয়ো করেন। এর প্রতিবাদ করলে তাঁর শ্বশুর তাঁকে বন্দুকের বাট দিয়ে মারধর করেন। তিনি পালানোর চেষ্টা করলে তাঁর দেওর তাঁকে লোহার রড দিয়ে মারে।

আরও পড়ুন: এবার মামলা! ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মিথ্যে চরিত্রায়ন, আদালতে গোপাল পাঁঠার পরিবার

রিনার দুই মেয়েও আছে। রিনার উপর অত্যাচারের প্রতিবাদ করলে মেয়েদেরকেও মারধর করা হত। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়েছে, শুরু হয়েছে তদন্ত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...