Tuesday, May 12, 2026

মাদ্রাসায় কিশোরকে যৌন নির্যাতন করে খুন, ধৃত ৫ পড়ুয়া

Date:

Share post:

বিজেপির ওড়িশায় (Odisha)মারাত্মক ঘটনা। মাদ্রাসায় নৃশংস হত্যাকাণ্ড শোরগোল ফেলে দিয়েছে দেশজুড়ে। এক ছাত্র সিনিয়রদের যৌন নির্যাতন ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল। এর ফলেই দলবল নিয়ে ওই কিশোরকে খুন করে ৫ পড়ুয়া। এখানেই শেষ নয়, তাঁর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন তারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সিনিয়র ছাত্র-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই মাদ্রাসার সিনিয়র ছাত্রদের যৌন নির্যাতন ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন ওই ছাত্র। এরপরেই ওই পড়ুয়াকে খুনের পরিকল্পনা করছিল অভিযুক্তরা বলেই জানা গিয়েছে। গত ৩১ অগস্ট তাঁর উপর প্রথম হামলা হয়। কোনও রকমে প্রাণে বেঁচে যান তিনি। ২ সেপ্টেম্বর মাদ্রাসার একটি ঘরের মধ্যে ওই কিশোরকে যৌন নির্যাতনের পরে গলা টিপে খুন করে অভিযুক্তরা। এরপর প্রমাণ লোপাট করতে দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়।

৩ সেপ্টেম্বর ওই কিশোরের মা-বাবা অনেক খুঁজেও ছেলেকে না পেয়ে থানায় নিঁখোজ ডায়রি করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাটি প্রথমে দুর্ঘটনা মনে হলেও সময়ের সাথে বোঝা যায় ওই ছাত্রকে যৌন নির্যাতনের পরে খুন করা হয়েছে। তল্লাশিতে নেমে সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ওই মাদ্রাসায় ১৬ জন পড়ুয়া ছিল। সূত্রের খবর, ঘটনার পর থেকে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...