Sunday, June 28, 2026

টাকা বাকি থাকলেও আটকে রাখা যাবে না দেহ! বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমকে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Date:

Share post:

টাকা বাকি থাকলেও আটকে রাখা যাবে না মৃতদেহ। কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য কমিশন। মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা না মানলে অভিযুক্ত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন (Health Commission)

রোগী মারা গিয়েছেন। কিন্তু বাকি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমের বিল। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রায়ই দেহ আটকে রাখার অভিযোগ ওঠে। স্বাস্থ্যবিমার টাকা না পৌঁছনোর জন্যেও অনেক ক্ষেত্রে দেহ আটকে রাখা হয়। এতে আতান্তরে পড়েন মৃতের আত্মীয়রা। কিন্তু এই অমানবিকতায় এবার কড়া অবস্থান নিল স্বাস্থ্য কমিশন (Health Commission)

ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন নির্দেশিকা জারি করে জানায়, সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। তার মধ্যে মৃতদেহ ছাড়তে হবে। না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট হাসপাতাল বা নার্সিংহোমের লাইসেন্সও বাতিল হতে পারে।

তবে, কোনও মৃতের পরিজন যদি দেহ নির্দিষ্ট সময়ের বেশি মর্গে রাখার জন্য লিখিত আবেদন করেন, সেক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানান, “কোনও রোগী যদি হাসপাতালে মারা যান, তাহলে দ্রুত দেহ ছাড়তে হবে। টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না। আমাদের আইনেই তা রয়েছে। তারপরও এদিন আবার স্মরণ করে দিয়েছি। যদি ৫ ঘণ্টার বেশি মৃতদেহ আটকে রাখা হয়, আমরা ব্যবস্থা নেব।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...