Tuesday, May 12, 2026

হিডকোর নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Date:

Share post:

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তিনি হিডকো ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, “আমায় এর জন্য উপযুক্ত মনে করেছেন মুখ্যমন্ত্রী। সে জন্য আমি কৃতজ্ঞ। জান-প্রাণ দিয়ে এই দায়িত্ব পালন করব।”

২০২১ সাল থেকে হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে গত ডিসেম্বরে তাঁকে সরিয়ে হিডকোর কাজ সামলাচ্ছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন চন্দ্রিমা।

গত ডিসেম্বরে সিদ্ধান্ত হয়েছিল, হিডকো আর পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে থাকবে না। আনা হবে প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতরের অধীনে—যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসনিক দায়িত্ব আরও বেড়ে গেল উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমার।

বর্তমানে তিনি অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী, রাজ্যের বাজেট পেশ করেন এবং মহিলা তৃণমূলের সভানেত্রী হিসেবেও দায়িত্ব সামলান। এবার সেই তালিকায় যোগ হল হিডকোর চেয়ারম্যান পদ।

আরও পড়ুন – কণ্ঠস্বর দমনে রক্তপাত গ্রহণযোগ্য নয়! নেপালের পরিস্থিতিতে ক্ষুব্ধ ভূমিকন্যা-মনীষা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...