Sunday, June 14, 2026

নেপালে শান্তি চেয়ে কবিতা লিখলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অশান্তির আঁচে পুড়ছে নেপাল। উদ্বেগ বেড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শান্তি ফেরানোর আর্জি জানিয়ে একটি কবিতাও লিখেছেন তিনি। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক সম্মেলনে জানালেন তিনি। পাশাপাশি সেই কবিতা পরবর্তীতে প্রকাশ করার কথা জানিয়েছেন।

বুধবার রাতে জলপাইগুড়িতেই থাকবেন মুখ্যমন্ত্রী। কিছু কাজ থাকায় মুখ্যসচিব ফিরবেন কলকাতায়। শান্তি ফিরলে হয়তো বৃহস্পতিবার শহরে ফিরবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নইলে সিদ্ধান্ত বদল।

গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। ক্ষুব্ধ জনতার অভিযোগ ওলি সরকারের দুর্নীতির কীর্তি ফাঁস হয়ে যাবে বলেই সাততাড়াতাড়ি নিষিদ্ধ করা হয় সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। এই সিদ্ধান্তেই বেজায় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। হিংসাত্মক চেহারা নেয় নেপালের রাস্তা। মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনিই, উলটে বিভিন্ন ধরনের অশান্তির খবর আসছে।

আরও পড়ুন –

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...