Monday, May 25, 2026

বিজেপি রাজ্যের স্বজন-পোষণ: টেন্ডার ‘জালিয়াতি’ রামদেব ঘনিষ্ঠের

Date:

Share post:

কেন্দ্র সরকারের বরাদ্দ থেকে বিজেপি রাজ্যগুলিতে একের পর এক প্রকল্প – বিজেপির শাসন ক্ষমতা যে স্বজনপোষণের উপরেই টিকে রয়েছে তা স্পষ্ট। বিরোধীদের দিকে আঙুল তোলা বিজেপির শাসিত উত্তরাখণ্ডে প্রকাশ্যে পর্যটনের (tourism department) টেন্ডার দুর্নীতি। আর সেখানেও এবার নাম জড়ালো বাবা রামদেবের (Baba Ramdev)।

উত্তরাখণ্ড পর্যটন দপফতরের অ্যাডভেঞ্চার ট্যুরিজম (adventure tourism) সংক্রান্ত প্রকল্পে দুর্নীতির দায়ে নাম জড়ালো পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের প্রতিষ্ঠাতা বাবা রামদেব এবং তাঁর একান্ত ঘনিষ্ঠ আচার্য বালকৃষ্ণের। ইতিমধ্যেই পতঞ্জলির বিক্রি করা জিনিস থেকে জমি সংক্রান্ত একাধিক মামলায় জর্জরিত বাবা রামদেব। এবার পর্যটন প্রকল্প নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করে দুর্নীতির দায়ে রামদেবের ডান হাত বালকৃষ্ণ (Balkrishna)।

আরও পড়ুন: তদন্তকারীদের বিরুদ্ধেও তদন্ত জরুরি! সুপ্রিম-তোপে এজেন্সি

অভিযোগ, মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি শাসিত উত্তরাখন্ডে পর্যটন দফতরের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের দরপত্র ডাকা হলে যে তিনটি দরপত্র জমা পড়ে তার তিনটিতেই বিপুল পরিমাণ অংশীদারিত্ব রামদেবের ডান হাত বালকৃষ্ণের। এর মধ্যে দুটি সংস্থার ৯৯ শতাংশের অংশীদার বালকৃষ্ণ। এবং যে সংস্থাকে শেষ পর্যন্ত এই প্রকল্প তুলে দেওয়া হয়, তার ২৫ শতাংশের অংশীদার বালকৃষ্ণ। স্বাভাবিকভাবেই পতঞ্জলির ব্যবসা করে কত মুনাফা লাভ করেছেন বালকৃষ্ণ তা বলাই বাহুল্য। এবার বিজেপি সরকারের অনুগ্রহে তা যে আরও ফুলে ফেঁপে বড় হবে তা প্রমাণিত এই দুর্নীতির অভিযোগে।

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...