Sunday, March 22, 2026

নলহাটির পাথরখাদানে ধসে মৃত্যু ৬ শ্রমিকের, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

Date:

Share post:

পুজোর আগে আঁধার নামল বীরভূমের (Birbhum) নলহাটির বাহাদুরপুর পাথরখাদানে। ধস নেমে মৃত্যু হল ৬ শ্রমিকের। শুক্রবার, দুপুরে পাথর কাটার কাজ করার সময় হুড়মুড়িয়ে খাদানের মাটি উপর থেকে ধসে পড়ে। নীচে চাপা পড়ে যান শ্রমিকরা। ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। জখম হন চার শ্রমিক। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বীরভূমের (Birbhum) বাহাদুরপুর এলাকায় এদিন সকালে পাথরখাদানে কাজ করতে নেমেছিলেন শ্রমিকরা। পাথর কাটার কাজ করার সময়ই দুপুরে হুড়মুড়িয়ে উপর থেকে খাদানের মাটি ধসে পড়ে। চাপা পড়ে যান শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় নলহাটি থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

ঘটনাস্থলেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। পরে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। জখমদের রামপুরহাট মেডিক্যাল কলেজ চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক।

কীভাবে এই দুর্ঘটনা? ভারী বৃষ্টির ফলে পাথরখাদানগুলির বেশকয়েকটিতে জল জমেছিল। মাটিও নরম হয়ে গিয়েছে। সঠিক নিরাপত্তাকবচ নিয়ে শ্রমিকরা কাজে নেমেছিলেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...