Monday, May 4, 2026

পাঁচ জেলার শিল্পীরা ফুটিয়ে তুলবে ‘অমৃত কুম্ভের সন্ধানে’: থিম প্রকাশ চেতলা অগ্রণীর

Date:

Share post:

শরতে মা দুর্গা শুধুই ধর্মীয় রীতি মেনে বাংলায় আসেন না। বাংলার মানুষ, তাঁদের জীবন-জীবিকা, শিল্পকলার রূপকে গোটা বাংলা জুড়ে তুলে ধরা হয় এই দুর্গোৎসবে। সে কারণেই এই উৎসব ইউনেস্কোর হেরিটেজ (World Heritage) তকমা পেয়েছে। সেই ভাবধারাকেই ধরে রাখতে বধ্য পরিকর কলকাতার অন্যতম জনপ্রিয় পূজো চেতলা অগ্রণী। এবছর তাঁরা যে থিম তুলে ধরছে সেখানেও অগ্রাধিকার বাংলার শিল্পীদের। শুক্রবার পুজোর থিম (theme) প্রকাশ্যে জানালেন উদ্যোক্তারা।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পৃষ্ঠপোষকতায় চেতলা অগ্রণী (Chetla Agrani) শহরের অন্য পাঁচটা বড় পুজো মণ্ডপকে টেক্কা দেয়। শুক্রবার তাঁদেরই থিম প্রকাশিত হল ফিরহাদ হাকিম, থিম শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়-সহ সংঘের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে। আর সেখানেই তুলে ধরা হল কিভাবে একটি দুর্গোৎসব রাজ্যের ছয়টি জেলার শিল্পীদের প্রশিক্ষণ থেকে উপার্জনের পথ তৈরি করে দিয়েছে।

চেতলা অগ্রণী-র (Chetla Agrani) এবারের থিম (theme) ‘অমৃত কুম্ভের সন্ধানে’। প্রায় এক কোটি রুদ্রাক্ষ দিয়ে রুদ্রাক্ষের থিমে এই মন্ডপ সজ্জা। সেই কাজ করতে গিয়ে একদিকে যেমন ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকি ভারতের বাইরে থেকেও রুদ্রাক্ষ সংগ্রহ করেছেন। তেমনই শিল্পীও সংগ্রহ করেছেন রাজ্যের ৬ জেলা থেকে – পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা থেকে শিল্পীরা প্রায় ২০০ দিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন। এবং তারপর তৈরি হয়েছে হচ্ছে চেতলা অগ্রণীর মণ্ডপ।

আরও পড়ুন: ছাত্রী মৃত্যুর পর নড়ে বসল যাদবপুর প্রশাসন: তবুও সিসিটিভি বসার সিদ্ধান্ত অন্ধকারে

ফিরহাদ হাকিম জানান, অন্যান্য মন্ডপের সঙ্গে মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে চেতলা অগ্রণীর পুজো। ২৪ সেপ্টেম্বর থেকে তা খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। যদিও রীতি মেনেই পরবর্তীতে আয়োজিত হবে দেবীর বোধন।

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
99 এগিয়ে
বিজেপি
189 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে