Friday, May 22, 2026

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত!

Date:

Share post:

দিনে দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro Station) দুই ছাত্রের মধ্যে বচসার জেরে নাবালক খুনের ঘটনায় অভিযুক্ত একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন (Howrah station) থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা তা জানতে ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর মিলেছে।

শুক্রবার আলমবাজার এলাকার এসপি ব্যানার্জী রোডের বাসিন্দা মনোজিৎ (বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র) পরীক্ষা দিয়ে ফেরার পথে আগরপাড়ার বাসিন্দা সহপাঠীর সঙ্গে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের কাছে ফের ঝামেলা বাঁধে। তখন সেখানে আরও দুই পড়ুয়া উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আচমকাই আগরপাড়ার ছাত্র ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে মনোজিতের বাঁ কাধের নিচে বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও জখম ছাত্রকে বাঁচানো যায়নি। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন অভিযুক্ত। অবশেষে শুক্রের সন্ধ্যায় তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ভরদুপুরে মেট্রো স্টেশনে খুনের ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে কোনও যাত্রী ছুরি নিয়ে মেট্রোতে সফর করলেন বা কেন তাঁর ব্যাগ পরীক্ষা করা হলো না , এই প্রশ্নের কোনও উত্তর মেলেনি মেট্রো কর্তৃপক্ষের কাছে।

Related articles

ইতিহাসে নজিরবিহীন: ক্লাব রুমে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন, মুলতবি প্রস্তাব পেশ

কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতে পেরে ক্লাব রুমে পুরসভার মাসিক...

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...