Saturday, May 2, 2026

‘কিং’ শ্যুটিং ফের বাধা, সব ছেড়ে বিদেশ থেকে ফিরতে হচ্ছে শাহরুখকে!

Date:

Share post:

আগামী বছরে বলিউড কাঁপাতে আসছেন ‘কিং'(King), বিদেশে সিনেমার শ্যুটিং করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিন্তু বারবার বাধার মুখে পড়তে হচ্ছে এই সিনেমাকে। কখনও চোট আঘাত তো কখনও অন্য কোনও এমার্জেন্সির জন্য থমকে যাচ্ছে ছবির কাজ। আর এবার তো বলিউড বাদশাহ নিজেই সব ছেড়ে দেশে ফিরছেন। কিন্তু হল টা কী?

সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত অ্যাকশন প্যাকড সিনেমা ছেড়ে শাহরুখের দেশে ফিরে আসার নেপথ্যে রয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্তি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার(National Award) প্রদান অনুষ্ঠিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে সম্মাননা গ্রহণের জন্যই বিদেশ থেকে দেশে ফিরছেন শাহরুখ। প্রায় তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউডের জওয়ান। ঘোষণা থেকেই আবেগে ভেসেছেন ‘বাজিগর’ ফ্যানেরা। উচ্ছ্বসিত অভিনেতা নিজেও। সম্প্রতি কিং খানের ‘সল্ট এন্ড পিপার’ লুক প্রকাশ্যে আসতেই ঘায়েল নেটপাড়া। ‘প্রবীণ’ শাহরুখ যে আবারো বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন তার আঁচ টের পাওয়া যাচ্ছে এখনই।

পাঞ্জাবের বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য হাজার কোটি টাকার বেশি সাহায্য করেছেন SRK। আগামী সপ্তাহে আবার তাঁর ছেলে আরিয়ান খানের (Aryan Khan) পরিচালনায় আসতে চলেছে প্রথম সিরিজ ‘The Bads of Bollywood’। সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে বলিউডের রোমান্টিক আইকনের।

তবে এই মুহূর্তে অভিনেতার লক্ষ্য একটাই, পরিবার প্রিয়জনদের সঙ্গে নিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে নয়াদিল্লির জমকালো রেড কার্পেটে জাতীয় পুরস্কার সম্মান গ্রহণ। খুশি ‘কিং’ পরিবার।

Related articles

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...