Friday, June 12, 2026

১৫০ বছরের ইতিহাসে প্রথমবার বাংলা ভাষায় বাড়ির নকশা! অনুমোদন কলকাতা পুরসভার 

Date:

Share post:

বাংলা ভাষার অস্মিতা রক্ষায় যুগান্তকারী পদক্ষেপ কলকাতা পুরসভার (KMC)। ১৫০ বছরের ইতিহাসে প্রথমবার বাংলা ভাষায় বাড়ির নকশায় অনুমোদন দিল পুর-কর্তৃপক্ষ। শহরের সমস্ত দোকানপাট, শপিং মলের সাইনবোর্ডে প্রধান ভাষা হিসেবে বাংলার ব্যবহার আগেই বাধ্যতামূলক করেছিল পুরসভা। এবার বাংলা ভাষায় বাড়ির নকশারও অনুমোদন দেওয়া শুরু করল কেএমসি। শুক্রবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা ভাষায় অনুমোদিত প্রথম বাড়ির নকশা প্রকাশ্যে আনেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সঙ্গে সঙ্গে উপস্থিত আধিকারিকদের হাততালি ও ‘জয় বাংলা’ স্লোগানে গর্জে ওঠে পুরসভার কনফারেন্স রুম। এদিন ৬৭ নং ওয়ার্ডের অন্তর্গত বোসপুকুর রোডের একটি বাড়ির নকশা বাংলায় অনুমোদন দেওয়া হয়েছে।

মহানাগরিক স্পষ্ট বলেন, ‘বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে এবার আমরা বাংলা ভাষাকেও গুরুত্ব দেব। মানুষ চাইলেই বাংলা ভাষায় নকশা জমা দিতে পারেন। দ্রুত অনুমোদন পাবেন। যদিও অন্য ভাষাকে কোনওভাবেই ব্রাত্য করা হবে না। যারা বাংলা বোঝেন না, তাঁরা ইংরেজিতে নকশা জমা দেবেন। রেফারেন্সটা বাংলাতেই লিখে রাখা হবে।’ তবে মেয়রের আবেদন, বাংলায় বসবাস করেন যখন, তখন বাংলাতেই নকশা জমা দিন। অন্যদিকে, সাইনবোর্ডে বাংলায় নাম লেখার ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে পুরসভা। সেই নিয়ে মেয়র জানিয়েছেন, উৎসবের মধ্যেই সময়সীমা শেষ হচ্ছে। এইসময় ব্যবসায়ীরা বিকিকিনিতে ব্যস্ত থাকেন। তাই কালীপুজোর পর পুরসভার তরফে ইন্সপেকশন শুরু হবে।

 

Related articles

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...