Friday, June 12, 2026

রাশিয়ায় ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্প! কামচটকা জুড়ে সুনামি সর্তকতা জারি

Date:

Share post:

পুতিনের দেশে তীব্র কম্পন (Earthquake in Russia)। শনিবার ৭.১ মাত্রার ভূমিকম্পে (magnitude earthquake) কামচটকা জুড়ে সুনামির সতর্কতা (Tsunami Alert) জারি করেছে সেদেশের আবহাওয়া অফিস।মার্কিন ‘জিওলজিক্যাল সার্ভে’ অবশ্য দাবী করেছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এখনও মেলেনি। আপাতত জানা গেছে রাশিয়ার পূর্ব ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলা অঞ্চলই কম্পনের উৎপত্তিস্থল।

চলতি বছর জুলাই মাসে একই অঞ্চলে ৮.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। শুধু তাই নয় তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়।রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে ১৩ ফুট পর্যন্ত ঢেউয়ের উচ্চতা দেখা যায়।সুনামির সতর্কতা জারি করা হয় চিনের একাংশেও। দুমাস কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...