Monday, May 25, 2026

পরিচালক বিবেকের মিথ্যাচার ফাঁস: গোপাল পাঁঠার বাস্তব এবার বইতে

Date:

Share post:

মিথ্যাচার ভেঙে সামনে এল আসল ইতিহাস। শনিবার বউবাজারের এক মাংসের দোকানেই বই প্রকাশিত হল কলকাতার কিংবদন্তি গোপাল মুখোপাধ্যায় ওরফে ‘গোপাল পাঁঠা’কে ঘিরে। সাংবাদিক-লেখক দেবাশিস পাঠকের লেখা এই গ্রন্থ প্রকাশ করেছে ‘সূত্রধর’ প্রকাশনা সংস্থা।

লেখকের কথায়, “বিজেপি ঘনিষ্ঠ এক পরিচালক ভুয়ো তথ্য দিয়ে সিনেমা বানিয়ে গোপাল পাঁঠাকে নিয়ে অপপ্রচার করছেন। অথচ যাঁকে আমি ছোটবেলায় ‘গোপাল জ্যাঠা’ বলে ডাকতাম, তাঁর আসল ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। আমাদের পরিবারের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। তাই ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরেই এই বইতে বহু অজানা তথ্য তুলে ধরেছি।”

বইটিতে গোপাল মুখোপাধ্যায়ের জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে, যা ইতিহাসনিষ্ঠ নথি ও প্রত্যক্ষ স্মৃতির উপর ভিত্তি করে। লেখকের দাবি, এটি অপপ্রচার নয়, বরং প্রামাণ্য দলিল হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত পাঠকরা জানান, গোপাল পাঁঠাকে নিয়ে বিতর্ক যতই হোক, তাঁর জীবনের অজানা দিক সামনে আনা জরুরি ছিল। সেই কাজটাই করেছেন দেবাশিস পাঠক।

আরও পড়ুন – দক্ষিণেশ্বর মেট্রোয় ছুরির কোপে খুন স্কুলছাত্র! নজরদারির জঘন্য গাফিলতিতে ক্ষোভে ফুঁসছে শহর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...

বিশ্বকাপের আগে উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে, চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। কিন্ত তার আগে চোটের উদ্বেগ আর্জেন্টিনা শিবিরে। বিশ্বকাপের(FIFA World...

অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, নিটকাণ্ডে তোপ শীর্ষ আদালতের

নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing...

IPL: রাহানে-নায়ারে মোহভঙ্গ! নাইটদের নয়া নেতা হবেন টিম তারকা অল-রাউন্ডার?

নিলামে ভালো দল গড়েও আইপিএলের(IPL) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেকেআরকে(KKR)। চোট-আঘাতের সমস্যার সঙ্গে ক্রিকেটারদের ব্যর্থতাও প্লে-অফের...