Sunday, March 1, 2026

কেন্দ্রীয় আধিকারিককে পিষে দিল BMW! দিল্লিতে পথ দুর্ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের

Date:

Share post:

ফের পথ দুর্ঘটনা দিল্লিতে! BMW-এর ধাক্কায় প্রাণ হারালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক নভজ্যোত সিং(৫২)। তিনি অর্থমন্ত্রকের উপসচিব পদে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী সন্দীপ কৌর।

রবিবার রাতে বাংলা সাহিব গুরুদ্বার থেকে বাড়ি ফিরছিলেন দম্পতি। দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে হঠাৎ পিছন থেকে এক BMW এসে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান নভজ্যোত সিং(Navjot Singh)। দুর্ঘটনার পরে অভিযুক্ত গাড়ির আরোহীরাই নভজ্যোত এবং তাঁর স্ত্রীকে নিয়ে যান জিটিবি নগরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই নভজ্যোতকে মৃত ঘোষণা করা হয়। আহত সন্দীপ কৌর সেই হাসপাতালেই চিকিৎসাধীন। জানা গেছে ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন গগনপ্রীত নামের এক মহিলা, পাশে বসেছিলেন তাঁর স্বামী পরীক্ষিত। দুর্ঘটনার পর তাঁদেরও চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু দুর্ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ তুলেছেন মৃত নভজ্যোতের ছেলে। তাঁর প্রশ্ন, “বাবা- মাকে দুর্ঘটনাস্থল থেকে ১৭ কিলোমিটার দূরের হাসপাতালে কেন নিয়ে গেল? কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাবাকে বাঁচানো যেত”। তাঁর আরও অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও জানাতে অস্বীকার করেছে কে তাঁদের হাসপাতালে নিয়ে এসেছে। এরপরেই ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি। দিল্লি পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির ২৩৮এ, ২৮১, ১২৫বি ও ১০৫ ধারায় গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আরও পড়ুন : কথাশিল্পী শরৎচন্দ্রের জন্মভিটে সংস্কার, হবে তথ্যকেন্দ্রও: জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...