Sunday, March 1, 2026

দায়ের খুনের অভিযোগ, যাদবপুরে তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দারা

Date:

Share post:

পুলিশের তদন্তে উপর আস্থা প্রকাশ করে লালবাজারের দ্বারস্থ হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত পড়ুয়ার বাবা-মা। এরপরই তাঁদের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত। সেই তদন্ত এবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পৌঁছলেন বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। অন্য়দিকে তদন্তের জিজ্ঞাসাবাদে যাদবপুর থানায় (Jadavpur police station) যান নিহত ছাত্রীর বাবা-মা।

যাদবপুরে ঝিলে ডুবে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নিহত ছাত্রীর কিছু সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। বিশ্ববিদ্যালয়ে ফরেনসিক বিভাগের আধিকারিকরা নমুনা সংগ্রহও করেছেন। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিসিটিভির (CCTV) অপ্রতুলতা তদন্তে ফের একটা প্রশ্ন চিহ্ন তুলেছে। ঘটনাস্থলের কোনও সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে দিতে পারেনি।

মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে যান তদন্তে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রণব কুমার, সাউথ সাবার্বান পুলিশ কমিশনার বিদিশা কলিতা ঘটনাস্থলে যান। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি আগে জিজ্ঞাসাবাদ চালানো পড়ুয়াদের বয়ান মিলিয়ে দেখা হয়।

আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা, সরকারি কর্মীদের বেতনে খতে মলমের চেষ্টা কেন্দ্রের

এইদিনই যাদবপুর থানায় যান নিহত পড়ুয়ার বাবা-মা। সোমবার খুনের মামলা দায়ের করার পরে কোন পথে পুলিশি তদন্ত এগোবে, তা নিয়ে পুলিশের তদন্তেই আস্থা রেখেছেন তাঁরা। এর আগেই নিহতের বাবা অর্ণব মণ্ডল দাবি করেছিলেন ঝিলে তাঁর মেয়েকে ঠেলে ফেলে দেওয়ার। এমনকি জোর করে মদ্যপান করিয়ে ঠেলে ফেলে দেওয়ার আশঙ্কাও করেছেন তিনি।

spot_img

Related articles

কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...

দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

রবিবাসরীয় বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বিপরীতমুখী খামখেয়ালী আবহাওয়া। ফাগুনের মাঝামাঝিতেই বৈশাখী গরমের আভাস মিলছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা...

উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Khamenei death protest) মৃত্যুর প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার...