Monday, June 15, 2026

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা, সরকারি কর্মীদের বেতনে খতে মলমের চেষ্টা কেন্দ্রের

Date:

Share post:

কেন্দ্রের সরকার বাংলাকে সব প্রকল্প থেকে বঞ্চিত করতে করতে বরাদ্দের ঝুলি প্রায় শূন্য করতে চলেছে। বকেয়ার দাবি নিয়ে আদালতের বক্তব্যেও কর্ণপাত করছে না কেন্দ্রে মোদি সরকার। অথচ বাংলায় ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার মানুষের মন পেতে এবার কেন্দ্র সরকারি কর্মীদের (central govt employee) হাত করার চেষ্টা কেন্দ্রের সরকারের (Central Government)। পুজোর আগেই বেতনের ঘোষণা করা হল কেন্দ্রের তরফে।

কেন্দ্র সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হল, সেপ্টেম্বরেই আসন্ন বাংলায় দুর্গাপুজো (Durgapuja) ও দশেরা (Dussera)। তাই বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগাম বেতনের ঘোষণা কেন্দ্রের। চলতি মাসের শেষে দুর্গাপুজোর আগেই হাতে সেপ্টেম্বরের বেতন (salary) পেতে চলেছেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা (central govt employees)। ২৬ সেপ্টেম্বর বাংলার কর্মীদের বেতনের ঘোষণা করা হল, বাংলার ভোট ব্যাঙ্ককে নজরে রেখেই।

আরও পড়ুন: হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। বেতনের পাশাপাশি ওই দিন পেনশনও (pension) দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে। তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটিকে অগ্রিম বেতন হিসাবে ধরা হবে। মাসের শেষে এই বেতনের অঙ্ক পরবর্তী বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ার ঘোষণা করা হয়। এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়।

Related articles

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...

ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক...