Saturday, May 2, 2026

বিশ্বকর্মা পুজোয় মর্মান্তিক মৃত্যু! চিনা মাঞ্জায় গলা কাটল প্রাক্তন সেনাকর্মীর

Date:

Share post:

বিশ্বকর্মা পুজো মানেই একদল মানুষের কাছে ঘুড়ি ওড়ানোর মজা। আবার কিছু মানুষকে চরম আতঙ্কে কাটাতে হয় ঘুড়ির চিনা মাঞ্জার সুতোর জন্য। প্রতি বছর ঘুড়ির এই সুতোয় পেঁচিয়ে বা তাতে গলা কেটে বহু মানুষের মৃত্যু হয়। এবার সেভাবেই মৃত্যু হল এক প্রাক্তন সেনা কর্মীর (Ex-Army)। বুধবার মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে কল্য়াণী এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway)।

গৌতম ঘোষ নামে ব্যারাকপুরের এক প্রাক্তন সেনাকর্মী বিশ্বকর্মা পুজোর দিন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কাজে যাচ্ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী হিসাবে কর্মরত ছিলেন। বুধবার তিনি নিজের বাইকে কাজে যোগ দিতে আসছিলেন। সেই সময়ে ঘুড়ির সুতো তাঁর গলা কেটে যায়। ঘটনাস্থলেই পড়ে যান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় প্রাক্তন সেনাকর্মীর (Ex-Army)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জার ব্যবহারে এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রোদবৃষ্টির বিশ্বকর্মা পুজো, উত্তরে কমলা সর্তকতা -দক্ষিণে বাড়ছে অস্বস্তি!

এই ঘটনার পর ফের একবার শুরু হয়েছে নজরদারি নিয়ে প্রশ্ন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন রাজ্যের সর্বত্র ঘুড়ি উড়বে। সেইসঙ্গে বাইক চালকরা রাস্তায়, বিশেষত বিভিন্ন উড়ালপুলে যাতায়াতও করবেন। সেক্ষেত্রে চিনা মাঞ্জা দেওয়া সুতো ও নাইলনের সুতোর ব্যবহারের উপর নজরদারি নিয়ে কী পদক্ষেপ পুলিশের, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত প্রাক্তন সেনাকর্মীর পরিজনেরা।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...