Tuesday, February 3, 2026

পুজোয় শান্তি বজায় রাখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

উৎসবের মরশুমে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, তার জন্য শেষ মন্ত্রিসভা বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের প্রাক্কালে বৃহস্পতিবারের বৈঠকে তিনি মন্ত্রী, বিধায়ক এবং শাসক দলের প্রতিনিধিদের কড়া ভাবে সতর্ক করে দেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রতিটি এলাকায় জন প্রতিনিধিদের সক্রিয় থাকতে হবে। কোথাও গোলমাল পাকানোর চেষ্টা হলে তা সঙ্গে সঙ্গে রুখতে হবে। তাঁর আশঙ্কা, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গন্ডগোল ঘটিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হতে পারে। সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশও দেন তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, উৎসব সবার। তাই সাধারণ মানুষ, বিশেষ করে গরিব পরিবারের পাশে দাঁড়াতে হবে মন্ত্রীরা। প্রয়োজনে ব্যক্তিগত সঞ্চয় থেকে সাহায্যের হাত বাড়াতে হবে। একই সঙ্গে সংবাদমাধ্যমের সামনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এড়ানোরও পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, হুটহাট মন্তব্য সরকার ও দলের ভাবমূর্তিকে আঘাত করে।

বৈঠকে একাধিক অর্থনৈতিক সিদ্ধান্তও গৃহীত হয়েছে। পর্যটনের পর এবার লজিস্টিকস ব্যবসাকেও শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। সরকারের আশা, এতে বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির ১৫টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পাশ হয়েছে।

এ ছাড়া তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকনমিক করিডোরের জন্য রাজ্য শিল্প নিগমকে ২০০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

আরও পড়ুন – ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে ধৃত তৃণমূল নেতার জামিন

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

SIR বিরোধিতায় বড় কর্মসূচির পথে তৃণমূল! মঙ্গলের দুপুরে বঙ্গভবনে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ আঁতাতে তৈরি SIR বিরোধিতায় দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার...

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...