Thursday, May 21, 2026

বিজেপির অর্থ-নীতিতে বড় ধাক্কা! জাপানি সংস্থার হাতে গেল ইয়েস ব্যাঙ্ক

Date:

Share post:

ঘটা করে দেশের শিল্পপতিদের বাঁচাতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা যে ব্যর্থ তা ইয়েস ব্যাঙ্ককে (Yes Bank) সিবিআই-এর চার্জশিট পেশেই প্রমাণিত হয়েছে। এবার ভারতীয় শিল্পপতি পরিচালিত ইয়েস ব্যাঙ্ক সম্পূর্ণভাবে বিদেশি ব্যাঙ্কের হাতে চলে গেল। এবার থেকে ইয়েস ব্যাঙ্কের সিংহভাগের মালিকানা গেল জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক এসএমবিসি-র (SMBC) হাতে।

নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় আসার পরে দেশের মানুষের উপর অর্থনীতির এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেশের শিল্পকে কতটা ডুবিয়েছেন ইয়েস ব্যাঙ্ক তার প্রত্যক্ষ প্রমাণ। ২০২০ সালে আরবিআই-এর হস্তক্ষেপে ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা এসবিআই-কে (SBI) তার সঙ্গে যুক্ত করা হয়। এসবিআই ধাপে ধাপে এই সংস্থার ১০.৮ শতাংশের অংশীদার হয়।

আরও পড়ুন: Group C-Group D চাকরিহারাদের ভাতা-সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাই কোর্টের

যে দেশের সাধারণ মানুষের হাতে টাকা নেই, ব্যাঙ্কে টাকা রাখলে সুদের কোনও নিশ্চয়তা নেই, সেই দেশে ইয়েস ব্যাঙ্কের মতো দেশীয় বেসরকারি ব্যাঙ্ক টিকিয়া রাখা যে মুশকিল তা বলাই বাহুল্য। ফলে যা হওয়ার তাই হল। জাপানের ২ ট্রিলিয়নের সংস্থা সুমিতোমো মিতসুই ব্যাঙ্কিং কর্পোরেশন (SMBC) এবার এই সংস্থার সিংহ ভাগের অংশীদার হচ্ছে। যার ফলে নিজেদের অংশীদারিত্ব কমিয়ে ফেলল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সেই সঙ্গে ভারতে জাপানের ব্যাঙ্কিং সংস্থাকে স্বাগত জানালো ভারতীয় ব্যাঙ্কিং সংস্থাগুলি।

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...